প্রগতি বার্তা

রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

প্রগতি ডেস্ক
প্রগতি ডেস্ক প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৪:০৯
রাজবাড়ীতে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং, বেড়েছে হাতপাখার কদর

রাজবাড়ীতে তীব্র গরম আর ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনে ও রাতে লোডশেডিংয়ের সাঙ্গে তাপদাহে কষ্টে সময় কাটাচ্ছে মানুষ। দিনে ১০/১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতিতে গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে কদর বেড়েছে তালপাতার তৈরি হাতপাখার।


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি পাখা বিক্রির দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তালপাতার হাতপাখা মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বাঁশের হাতলের পাখা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।


হাতপাখা ক্রেতা রকিব হাসান মিরাজ নামে একজন বলেন, যেভাবে গরম পড়ছে সঙ্গে লোডশেডিং, দিনে কষ্ট সহ্য করে থাকা গেলেও রাতে আর সহ্য হয় না। এ ছাড়া, রাতে বেশি সমস্যা হয় বাচ্চাদের। তারা গরমে ঘুমাতে পারে না। হাতপাখা কিনতে এসে দেখি গরমের সঙ্গে সঙ্গে হাতপাখার বাজারেও আগুন। ৩০ টাকার পাখা চাচ্ছে ৬০ টাকা। দামাদামির সুযোগ নেই।


রোজিনা বেগম নামের এক নারী ক্রেতা বলেন, বেশ কিছু পাখার দোকানে ঘুরলাম দোকানগুলোতে অনেক ভিড়। মনে হচ্ছে সেই আগের সময়ে ফিরে যেতে হচ্ছে। ভেবেছিলাম ৩টি পাখা কিনবো, কিন্তু দাম বেশি হওয়ায় ২টা কিনলাম। একদিকে অনেক গরম অন্যদিকে লোডশেডিং, পাখাতে একটু হলেও উপকার হবে।


শহরের পান বাজারে পাখা বিক্রেতা রবিন বলেন, এখন তাল গাছ দেখাই যাই না, খুবই কম দেখা যায়। আমরা আগে পাখা কম দামে কিনতাম, কম দামে বিক্রি করতাম। কিন্তু এখন বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছ। তালপাতার পাখা মানভেদে বিক্রি করছি ৫০ থেকে ৬০ টাকায়, বাঁশের হাতলের পাখা বিক্রি করছি ৪০ থেকে ৫০ টাকায়।

শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ