প্রগতি বার্তা

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৬:২৩
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। ছোটপর্দার পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের পরিধি বাড়িয়েছেন এই অভিনেত্রী।


সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তানজিন তিশা। তিনি বলেন, সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয়, ন্যায়বিচারও পাই না।


তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার। এ কারণেই আমার মনে হয়েছে, আমি কেন স্বর্ণের গয়না ব্যাগে রেখে ঘুরব? আমি সেটা পরেই তো ঘুরতে পারি। আমাদের মেয়েদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা উচিত।


র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। তিশা ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান।


তিনি ইমরান মাহমুদুল এর গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসা তুই। এই নাটকটিতে তাকে অপূর্বর বিপরীতে সেলসগার্ল চরিত্রে দেখা যায়।

শেয়ার করুন: