প্রগতি বার্তা

চট্টগ্রামে ছাত্রকে ‘যৌন হয়রানি’, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রগতি ডেস্ক
প্রগতি ডেস্ক প্রকাশ : ৪ মে ২০২৬, রাত ১০:২১
চট্টগ্রামে ছাত্রকে ‘যৌন হয়রানি’, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজ খানা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তার মো. ইদ্রিস আলীর (৪০) বাড়ি কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে।


ছাত্রের অভিভাবকের অভিযোগে ইদ্রিসকে গ্রেপ্তারের কথা তুলে ধরে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, “গত ২৬ এপ্রিল ছাত্রাবাসে ওই ঘটনা ঘটলেও ছাত্রটি তা গোপন রাখে। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের জানানোর পর আজকে (সোমবার) থানায় অভিযোগ দেয়।”


পুলিশ বলছে, হেফজ শাখার ছেলেটি বছরখানেক ধরে ইদ্রিস আলীর কাছে পড়ছে। রাতে তাকে কক্ষে ডেকে নিয়ে ইদ্রিস আলী যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়েছে।


এ ঘটনায় সোমবার রাউজান থানায় মামলা হয়েছে।


শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ